অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

মা’কে দেখতে যাওয়ায় বড় ভাই ও ভাতিজার বেধড়ক পিটুনিতে হাসপাতালে ছোট ভাই 

স্টাফ রিপোর্টার

অসুস্থ মাকে দেখতে যাওয়ায় বড় ভাই সাবেক আর্মি সদস্য রফিকুল ইসলাম ও ভাতিজা রিজভি আহমেদ শুভর বেধডরক পিটুনিতে হাসপাতালে বেডে মৃত্যুশয্যায় দিন পার করছেন ছোট ভাই রতন মিয়া। এ ঘটনায় রতন মিয়ার স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে সরেজমিনে গেলে অসুস্থ রতন মিয়াকে কাতরাতে দেখা যায়। এর আগে গত বুধবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের মজিদা খাতুন  মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, বড় ভাই সাবেক আর্মি সদস্য  রফিকুল ইসলামের সাথে ছোট ভাই রতন মিয়া ও তার তিন বোনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ছোট ভাই রতন মিয়া চাকরি করার সুবাধে দীর্ঘদিন ঢাকায় থাকায় বড় ভাই রফিকুল ইসলাম সুযোগ বুঝে বাবার কাছে সমস্ত বাড়ি ভিটা তার নামে লিখে নেয়। এর কিছুদিনের মধ্যে রতন মিয়ার বাবা মৃত্যু বরণ করলে খবর শুনে তিনি লালমনিরহাটে চলে আসেন। পরে বসতভিটার ভাগ বাটোয়ার কথাও উঠলে বড় ভাই রফিকুল ইসলাম বলেন, তার বাবা সমস্ত বসতভিটা তার নাম লিখে দিয়েছেন। তখন সে কাগজপত্রও রতন মিয়াকে দেখান এবং সেখান থেকে রতন মিয়াকে বাহির করে দেন।

গত বুধবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তার তিন বোনকে নিয়ে অসুস্থ মাকে দেখতে গেলে বড় ভাই রফিকুল ইসলাম ও ভাতিজা শুভ মিলে রতন মিয়াকে তাদের বাড়িতে যাওয়ায় বেধড়ক মারপিট করেন। এ সময় রতন মিয়া মাটিতে লুটিয়ে পড়লে বাঁচাতে তার স্ত্রী ও বোন এগিয়ে এলে তাদেরকেও বেধরক মারপিট করা হয়। পরে স্থানীয় লোকজন সেখানে এলে গুরুতর আহত অবস্থায় রতন মিয়াকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। 

এ ব্যাপারে রতন মিয়ার বোন শাবানা বেগম জানান, আমার বড় ভাই সাবেক আর্মি সদস্য রফিকুল ইসলাম ছোট ভাই রতন মিয়া ও ও আমাদের ঠকিয়ে আমার বাবার নিকট সমস্ত বসতভিটা তার নামে লিখে নেয়। আমরা এর প্রতিবাদ করলে বড় ভাই রফিকুল ইসলাম আমাদেরকেও গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। 

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম জানান অভিযোগ সঠিক নয়। আমি ছোট ভাইকে মারিনি। বাবা আমাকে জমি লিখে দিয়েছেন।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক জানান , এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মা’কে দেখতে যাওয়ায় বড় ভাই ও ভাতিজার বেধড়ক পিটুনিতে হাসপাতালে ছোট ভাই 

আপডেট টাইম : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪