অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

নওগাঁয় হাতুড়ির আঘাতে অটো চালকের মৃত্যু হয়েছে

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে মকবুল হোসেন (৬৪) নামে এক অটো চার্জার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মকবুল হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুল কাউয়ুমের ছেলে।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় তিনি মারা যান। এই ঘটনায় জনতা প্রতিপক্ষ নুরুল নবী ওরফে নূর নবী (৩৯) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তিনি একই গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে এবং তিনিও পেশায় অটো চার্জার চালক। প্রত্যক্ষদর্শী অটো চালকেরা ও মকবুল এর ভাই আহাদ আলী জানান, বাড়ির সামনে দিয়ে অটো চার্জার চার্জ দিতে নিয়ে যাবার সময় মকবুল হোসেনের সাথে নূর নবীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর ১টায় তারা উভয়ে নিজ নিজ অটো চার্জার নিয়ে উপজেলা সদরের বকের মোড়ে আসলে আবার কথা কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত ঘটে। এক পর্যায়ে নূর নবী পাশেই থাকা সড়কে কাজ করা বুলডোজারের ভিতর থেকে একটি হাতুড় নিয়ে এসে মকবুলের মাথায় আঘাত করেন। এতে মকবুল মারাত্মক আহত হন। স্থানীয়রা নূর নবীকে ধরে উত্তম মধ্যম দেন। পরে বিকেল ৩টায় উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নূর নবীকে সেখানে চিকিৎসা দেয়া হয়। পরে জনতা তাকে পুলিশে দেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মকবুলের মৃত্যু হয়। সন্ধ্যায় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

নওগাঁয় হাতুড়ির আঘাতে অটো চালকের মৃত্যু হয়েছে

আপডেট টাইম : ০৫:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪