অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

কলেজ ছাত্রদের চোখ উৎপাটন ভূমিদস্যু আলমগীরকে জেলে পাঠালেন আদালত

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে কলেজ ছাত্রদের চোখ উৎপাটনকারী ভূমিদস্যু আলমগীর হোসেনের জামিন বাতিল করে জেলে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আবিদ আলী এ আদেশ দেন। আলগমীর হোসেন উচ্চ আদালত থেকে জামিন পেযেছিলেন।

কলেজছাত্রের চোখ উৎ’পাটনকারী আলমগীর হোসেন (৩০) পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের নবীনগর গ্রামের সাদেক আলীর ছেলে।

একটি চোখ হারানো কলেজছাত্র আনিসুর রহমান (১৮) বলেন, ‘আমার একটি চোখ কেড়ে নেওয়া হয়েছে। আমার অপর চোখটিও কেড়ে নেওয়ার হুমকি দিতেন আলমগীর ও তার লোকজন।’ “আলমগীরের নেতৃত্বে গ্রামের একদল ভূমিদস্যু জোরপূর্বক আমাদের জমি দখল করতে আসেন। তারা আমার বাবা-মাকে বেদম মারপিট করে আহত করেন। আমি বাবা ও মাকে রক্ষার চেষ্টা করলে আলমগীর ও তার লোকজন আমাকে পিটিয়ে আহত করে ধারাল ছুরি দিয়ে আমার একটি চোখ উৎপাটন করেন।

চোখ হারানো কলেজছাত্র আনিসুর রহমান পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মফিজুল ইসলাম ও আনজু আরা বেগমের ছেলে। তিনি পাটগ্রাম উপজেলার বাউরা পুনম চাঁদ ভুতুরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ জানায়, ২০২৩ সালের ১৯ নভেম্বর পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনায় কতলেজছাত্রের চোখ উৎপাটনের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রের বাবা মফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৩ সালের ২১ নভেম্বর পাটগ্রাম থানায় ১০ জনের নাম উল্লেখ করে ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় পুলিশ চার্জশিট আদালতে দাখিল করেছে।

কলেজছাত্রের বাবা মফিজুল ইসলাম বলেন, তিনি ২০১৩ সালে ৯ শতাংশ জমি কিনে তাতে ফসল চাষ করে আসছিলেন। ভূমিদস্যুরা হঠাৎ করে জমির মালিকানা দাবি করে জমি দখল করে নেয়। ’আমি আইনি লড়াইয়ের মাধ্যমে হয়তো জমি ফিরে পাব কিন্তু আমার ছেলের চোখ আর ফিরে পাব না ‘ তিনি বলেন। “উচ্চ আদালত থেকে জামিনে থাকা আলমগীর হোসেন ও তার লোকজনের হুমকিতে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। বিজ্ঞ আদালত আলমগীরের জামিন বাতিল করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়ায় আমরা স্বস্তি পেযেছি। এখন আর আমাদের কেউ হুমকি দিবে না।

জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি অ্যাডভোকেট মশিউর রহমান জানান, জেলা ও দায়রা জজ আবিদ আলী কলেজছাত্রের চোখ উৎপাটনকারী ভূমিদস্যু আলমগীরের জামিন বাতিল করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চোখহারানো কলেজছাত্র ও পরিবার আদালত থেকে ন্যায় বিচার পাবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

কলেজ ছাত্রদের চোখ উৎপাটন ভূমিদস্যু আলমগীরকে জেলে পাঠালেন আদালত

আপডেট টাইম : ০১:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪