পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বক্স অফিসে শুরুর রেকর্ড ভাঙল ‘হ্যাপি নিউ ইয়ার’

বাংলার খবর২৪.কম happy new year_55708 : দিওয়ালির বক্স অফিসে শাহরুখের রাজ অব্যাহত। সেই ১৯৯৩ সালের বাজিগর সিনেমার মধ্য দিয়ে দিওয়ালিতে বক্স অফিস রঙিন করা যে শুরু করেছিলেন শাহরুখ, ২০১৪ তে এসেও সেটা অটুট থাকল।

মুক্তি পাওয়ার দিনে কোনও বলিউড ছবির সবচেয়ে বেশি টাকার ব্যবসা করার রেকর্ড গড়ল শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’।

মুক্তির দিনে ফারহা খান পরিচালিত এই সিনেমা মোট ৪৫ কোটি টাকার ব্যবসা করেছে। এর আগে আর কোনও বলিউড সিনেমা মুক্তির দিন ৪০ কোটি টাকার গণ্ডি ছুঁতে পারেনি। এত দিন এই বিষয়ে রেকর্ডটা ছিল ‘ধুম থ্রি’র দখলে। আমির খানের ধুম থ্রি রিলিজের দিন মোট ৩৬ কোটি টাকার ব্যবসা করেছিল।

শুধু মুক্তির দিনেই নয় দ্বিতীয় দিনেও রেকর্ড টাকার ব্যবসা করল শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’। দিওয়ালির পরদিন মোট ৩৮ কোটি টাকার ব্যবসা করল এই সিনেমা। অর্থাৎ দু’দিনে মোট ৮০ কোটি টাকার ব্যবসা করে হয়ে গেল হ্যাপি নিউ ইয়ারের। প্রথম দু’দিনেই পরিষ্কার হয়ে গেল বছরের সবচেয়ে বড় হিট হতে চলেছে শাহরুখ-দীপিকার এই সিনেমা।

যদিও বক্স অফিসে এখনও বেশ খানিকটা পথ পেরোতে হবে ‘হ্যাপি নিউ ইয়ার’কে। চলতি বছর মুক্তি পাওয়া ‘কিক’, ‘ব্যাং ব্যাং’য়ের মত বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া সিনেমাগুলিকে টেক্কা দিতে হলে আরও কটা দিন ব্যবসা করতে হবে ‘হ্যাপি নিউ ইয়ার’কে।

আজ রবিবারও অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়ে বসে আছে ফারহা-শাহরুখ যুগলবন্দির এই সিনেমা। ৮ বছর আগে এই দিওয়ালিতেই শাহরুখ-ফারহা যুগলবন্দীর প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’ মুক্তি পেয়েছিল।

এখন দেখে নেয়া যাক শাহরুখের দিওয়ালি রিলিজ হওয়া ছবি গুলোর নাম –

বাজিগর (১২ নভেম্বর, ১৯৯৩)

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯ অক্টোবর, ১৯৯৫)

দিল তো পাগল হ্যায় (৩১ অক্টোবর, ১৯৯৭)

কুছ কুছ হোতা হ্যায় (১৬ অক্টোবর, ১৯৯৮)

মহব্বতে (২৭ অক্টোবর, ২০০০)

বীরজারা (১২ নভেম্বর,২০০৪)

ডন (২০ অক্টোবর, ২০০৬)

ওম শান্তি ওম (২০ অক্টোবর, ২০০৬)

জব ত্যাক হ্যায় জান (১৩ নভেম্বর, ২০১২)

সূত্র : জি-নিউজ

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বক্স অফিসে শুরুর রেকর্ড ভাঙল ‘হ্যাপি নিউ ইয়ার’

আপডেট টাইম : ০১:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪