পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সংবাদ সম্মেলনে অভিযোগ শ্রীপুরে বিএনপি নেতার ভয়ে বাড়ি ছাড়া পরিবার

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের ভয়ে বাড়ি ছাড়া একটি পরিবার। বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোস্তাকিম হোসেন হিমেল ফকির বলেন, আমার বাড়ি শ্রীপুর উপজেলার বরমীতে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমিসহ আব্দুল জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকির জমি সংক্রান্ত কাজে বরমী ভূমি অফিসে যাই। এসময় বিএনপি নেতা শাহজাহান ফকির ও তার দুই ভাই এবং তার ছেলে পাপেল ফকির হঠাৎ আমাদের উপর আক্রমন করে। তারা আব্দুল জব্বার ফকিরের ছেলে মোস্তফা ফকিরকে বেধড়ক মারধর করে এবং তার বুকে প্রচন্ড আঘাত করে। আমরা প্রতিবাদ করলে শাহজাহান ফকির তার ছেলে এবং তার ভাতিজা মহসিন ফকির, অপু ফকির, পায়েল ফকির, ওদের সন্ত্রাসী বাহিনীর দ্বারা দেশী অস্ত্র দা, ছুরি, বল্লম দিয়ে আমার বাসায় ভাংচুর ও হামলা চালায়। পরের দিন সকালে আমার বাজারের দোকানগুলো দখল করে। এরপর তারা আমার পরিবারের সদস্যের হত্যার হুমকি দেয়। ফেরার পথে বলে যান যদি বরমিতে থাকি তাহলে কুপিয়ে হত্যা করবে। এরপর থেকে ভয়ে আমরা বাড়ি ফিরতে পারছি না।
তিনি আরও বলেন- শাহজাহান ফকির আমার থেকে ২০১৮ সালে আমার কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছে সেটির প্রমান থাকলেও দেয়না। এখন নতুন করে আমাদের পৈত্তিক সম্পত্তি দখল করে ভরাট করছে কিন্তু কিছুই করতে পারছি না। আমার পরিবারসহ পুরো বরমীবাসী তার সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ। তার এসব অপকর্মের তথ্য লিখিত আকারে বিএনপি শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছি। আমি ও আমার পরিবার বাড়িতে ফিরতে চাই।
গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল বারি বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এ ব্যাপারে শ্রীপুর বিএনপির সভাপতি শাহ জাহান ফকিরের সাথে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি ফোন রিসিপ করেননি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সংবাদ সম্মেলনে অভিযোগ শ্রীপুরে বিএনপি নেতার ভয়ে বাড়ি ছাড়া পরিবার

আপডেট টাইম : ০১:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪