অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাউফলে এক মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মো. ইসমাইল মৃধা নামে এক মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তাঁর সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইসমাইল মৃধার বাড়ি উপজেলার ভরিপাশা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তোলফে আলী মৃধার ছেলে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া মো. হানিফ মৃধা (৭০) বলেন, ইসমাঈল মৃধা ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি কোনো যুদ্ধ করেননি। টাকার বিনিময়ে তিনি মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন। এ সনদ নিয়ে মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে তিনি এলাকাবাসীকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছেন। অনেকের জমিও দখল করে নিয়েছেন তিনি। এমন অসংখ্য প্রমাণ রয়েছে। তবে মুক্তিযোদ্ধার সনদ থাকায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দিয়েও বিচার পায়নি ভুক্তিভোগীরা।
মানববন্ধনে আবদুস ছালাম (৬৫) ও বাবুল হোসেন (৫৫) একইভাবে বলেন, তিনি (ইসমাইল) মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেননি। হঠাৎ করে ২০১২ সালে কিভাবে মুক্তিযোদ্ধা হলেন? তা তাঁদের বোধগম্য নয়। তাঁরা তাঁকে ( ইসমাইল) ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তদন্ত করে মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবি করেন তারা। 
এ বিষয়ে তাঁর (ইসমাইল) ছোট ছেলে মোহাম্মদ শাকিল হোসেন বলেন,তাঁর বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে এই মানববন্ধন করিয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন,‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাউফলে এক মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০১:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪