পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাণীনগরে বিএনপি নেতা এছাহক আলীর মতবিনিময়

( নওগাঁ) প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর আগামী ২৬অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ইতিমধ্যেই বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীরা মাঠ চষে বেড়ানো শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলার এছাহক টাওয়ারে মতবিনিময় করেছেন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. এছাহক আলী। সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মো. এছাহক আলী বলেন, আগামীর পথচলায় বিএনপিকে নতুন করে ঢেলে সাজানোর কোন বিকল্প নেই। নতুন উদ্যোম আর সঠিক নেতৃত্ব ছাড়া নুয়ে পড়া বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। যেহেতু অল্পদিনের মধ্যেই সকল বাধা, বিপত্তি ও অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীর লাল-সবুজ বাংলাদেশের নায়ক তারেক রহমান দেশে ফিরছেন সেহেতু উপজেলা বিএনপিকে নতুন করে চাঙ্গা করতেই মূলত তার সভাপতি পদে নির্বাচন করা। মাঠ পর্যায়ে ভোটারদের চাহিদার ভিত্তিতেই সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জানান। দীর্ঘদিন যাবত মাঠের নিপীড়িত ও নির্যাতিত বিএনপির কর্মীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন তিনি। তাই মাঠ পর্যায়ের ভোটাররা তাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে আগামীতে এই উপজেলা বিএনপিকে পুরোদমে এগিয়ে নেওয়ার দায়িত্বভার তাকেই দিবেন বলে তিনি শতভাগ আশা ব্যক্ত করেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান বাবু, এইচ এম নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাজী শাহাবুল ইসলাম, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাছান আলী, একডালা ইউপি বিএনপির সভাপতি আক্তার হোসেন, কালীগ্রাম ইউপি বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল খালেক, উপজেলা তাঁতি দলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাণীনগরে বিএনপি নেতা এছাহক আলীর মতবিনিময়

আপডেট টাইম : ০২:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪