অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

সিনেমার জন্য ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন অরিন

বাংলার খবর২৪.কমc7aeb3df1c254dc3ed99f9238cc8a282_XL: শুধুমাত্র সিনেমায় অভিনয় করার জন্য ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার একজন অরিন। বললেন, ব্যাংকের চাকরিটা একঘেয়েমিপূর্ণ। কোন বৈচিত্র্য নেই। আর আমি মূলত সিনেমায় অভিনয় করার জন্যই চাকরিটা ছেড়েছি। চাকরি করে অভিনয় কিংবা অভিনয় করে চাকরি কোনটাই হবে না। দুই নৌকায় পা দিতে চাই না। এখন থেকে আমি সিনেমাতেই নিয়মিত এবং সিরিয়াসলি অভিনয় করবো। সুন্দরী স্মার্ট এবং আকর্ষণীয় ফিগারের অরিন ইতিমধ্যে রাজু আহমেদ পরিচালিত ‘অসম প্রেম’ ছবিতে অভিনয় করছেন নায়করাজ রাজ্জাক ও বাপ্পারাজের বিপরীতে। পিতা-পুত্রের সঙ্গে অভিনয়ের অন্যরকম অভিজ্ঞতাই অরিনকে চলচ্চিত্রের প্রতি সিরিয়াস করে তুলেছে। রাজু আহমেদের ‘উপমা’ ছবিতেও থাকছেন তিনি। যার জন্য অরিন এখন কেবল সিনেমা নিয়েই ভাবছেন। এর বাইরে আপাতত কিছুই ভাবতে চাইছেন না। এটিএন বাংলার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশন লি.-এর প্রযোজনায় নির্মিত ‘অসম প্রেম’ ছবিতে অরিনের দুটি গানের শুটিং শেষ হয়েছে। গান দুটিতে অত্যন্ত গ্ল্যামারাসভাবে অরিনকে উপস্থাপন করা হয়েছে। অরিন অভিনয়ও করেছেন চমৎকার। যারাই গানটি দেখেছেন তারাই অরিনের কাজের প্রশংসা করেছেন। তাকে আগামী দিনের নতুন সম্ভাবনা হিসেবে চিহ্নিত করছেন অনেকে। অরিন বললেন, আমি ভাল ভাল ছবিতে কাজ করার মাধ্যমে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নিজের জন্য একটা ভাল অবস্থান গড়ে নেয়ার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। ভাল কাজের জন্য পরিশ্রম করতে আমার কোন সমস্যা নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

সিনেমার জন্য ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন অরিন

আপডেট টাইম : ০৩:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪