পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুন্দরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত ২২দিনে ৫০ হাজার মিটার জাল জব্দ।

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা), প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত। সরকারি নিদের্শনা মোতাবেক গত ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন নদীতে মা ইলিশ নিধন বন্ধ ছিল । রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে তিস্তা নদীতে সর্বশেষ মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ১ হাজার মিটার জাল জব্দ করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ওয়ালিফ মন্ডল প্রমূখ।

জানা গেছে, উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গত ২২ দিনে উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জাল সমুহ আগুনে পুড়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার বলেন, গত ২২দিন মাছ না ধরার জন্য উপজেলার ১ হাজার ৩০০ জন জেলের প্রত্যেকে ২৫ কেজি করে সাধারণ সহায়তার চাল বিতরণ করা হয়। তারপরও তারা গোপনে মা ইলিশ শিকার করেন। উপজেলায় কার্ডধারী জেলের সংখ্যা ৩ হাজার ২০৩ জন। শুধুমাত্র তিস্তা নদীর ধারে অবস্থিত ৬টি ইউনিয়নের জেলেদের সহায়তা প্রদান করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুন্দরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত ২২দিনে ৫০ হাজার মিটার জাল জব্দ।

আপডেট টাইম : ০৬:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪