অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

ডেস্ক : নিরাপদ সড়কের জন্য দক্ষ চালক তৈরি করতে বিআরটিএ এর প্রশিক্ষন কেন্দ্র আরো বাড়াতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কেন্দ্রে গ্রাহক ভোগান্তি কমাতে জোয়ারসাহারা কেন্দ্রে বিশ্রামাগার নির্মানসহ বিভিন্ন আনুসাঙ্গিক ব্যবস্থা চালু করতে হবে। কারন প্রতিদিন পরীক্ষা দিতে আসা গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোগান্তিতে পড়েন। নতুন সরকার আসার পর জোয়ারসাহারা কেন্দ্রে তদারকি ব্যবস্থা আরো জোরদার হয়েছে। কর্মকর্তারা নানা প্রতিকূলতার মধ্যেও গ্রাহক সেবা দিতে শশব্যস্ত থাকেন। কারণ এই কেন্দ্রে পরীক্ষার্থীদের চাপ সবচেয়ে বেশি থাকে। কিন্তু ড্রাইভিং লাইসেন্সসহ বিআরটিএ‘র ১৮টি সেবা অনলাইনে পাবার যে ব্যবস্থা চালু রয়েছে তার সম্পর্কে পুরোপুরি অবহিত নন সকল গ্রাহকেরা। এজন্য বিআরটিএ‘র প্রচার-প্রচারনা আরো বাড়াতে হবে। তাতে করে গ্রাহকদের দালালদের কাছে যাবার হার কমবে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিপ্লবী ছাত্র জনতা রাজধানীর জোয়ারসাহারায় সড়কে সচেতনতামুলক কর্মসুচি পালন করে। সেই সঙ্গে জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে। কর্মসুচিতে স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী অংশ নেন। তারা সড়কে চালক ও যাত্রীদের সড়ক ব্যবহার সংক্রান্ত সচেতনতামুলক প্রচারপত্র বিলি করেন। বেলা সাড়ে বারোটা থেকে এই কর্মসুচি পালন করেন ছাত্ররা। সড়কে চালকদের সঙ্গে ও বিআরটিএ এর প্রশিক্ষন কেন্দ্রে গিয়ে ছাত্ররা দেখতে পান, ড্রাইভিং লাইসেন্স থাকলেও সড়ক ব্যবহারের বহু নিয়ম গাড়ি চালকেরা ভুলে গেছেন। কোন কোন জায়গায় ওভারটেকিং করা যাবে না বা গাড়ি বের করার আগে গাড়ির কোন কোন বিষয় পরীক্ষা করতে হবে তা তাদের অনেকে ঠিকমতো বলতে পারেননি। নিকুঞ্জ এলাকায় পেশাদার গাড়িচালকদের পরীক্ষা কেন্দ্রে প্রতিদিন প্রায় দেড়শ গাড়ি চালকদের প্রশিক্ষন দেওয়া হয়। কিন্তু এ ধরনের কেন্দ্র আরো বাড়ানো উচিত। প্রশিক্ষনকেন্দ্রে বিআরটিএ এর অনলাইনসেবাদান সংক্রান্ত তথ্য প্রদর্শন বা ভিডিওচিত্র প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়নি।

দালালদের মাধ্যমে প্রতারিত হওয়ার ক্ষেত্রে জোয়ারসাহারায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কেন্দ্রে সংশ্লিষ্ট নির্বাহী হাকিম ও বিআরটিএ কর্মকর্তাদের কাছে গিয়ে গ্রাহকদের অভিযোগ জানানোর নোটিশ টানিয়ে দেওয়া আছে-কিন্তু অভিযোগ জমা পড়ে কম।

গ্রাহকদের অনেকে এখনো জানেন না তারা নিজেরাই অনলাইনের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারেন। এ সংক্রান্ত প্রচারনা আরো বাড়ানো সমীচীন। সড়কে সচেতনতামুলক কর্মসুচি চলাকালে বিপ্লবী ছাত্র জনতার সমন্বয়ক মো: মাহমুদুল হাসান জাবের বলেন, বিমানবন্দর সড়কে যেখানে-সেখানে চালকরা বাস দাঁড় করিয়ে রাখেন, গতিসীমা মানেন না। এসব কারনে সড়ক বিশৃংখল- পাশের উড়ালসেতুতেও যানজট সৃষ্টি হয়। এ কারনে বিআরটিএ, পুলিশসহ সংশ্লিষ্টদের নিয়মিত অভিযান না চালানোর বিষয়টি দু:খজনক। সড়কে শৃংখলা রক্ষার জন্য ৩২ টি সংস্থার মধ্যে কোন সমন্বয় নেই। বিআরটিএ জোয়ার সাহারা কেন্দ্রে ভিন্ন দৃশ্য আমরা দেখেছি, যেখানে আগের চেয়ে গ্রাহক সেবা দেয়ার জন্য কর্মকর্তারা তৎপর- এই ধারা যাতে অব্যাহত থাকে সেই কামনা আমাদের থাকবে।সড়কে শৃংখলা রক্ষার জন্য ছাত্রছাত্রীরা এর আগে ২০১৮ সালেও আন্দোলন করেছে। তারা গত ৫ আগস্টের পর থেকে অনেকদিন সড়কে দায়িত্ব পালন করেছে। এখনো বহু স্থানে তারা দায়িত্ব পালন করছে। এই অবস্থায় সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাগুলোকে সুসমন্বিতভাবে অভিযান পরিচালনাসহ সচেতনতামুলক কর্মসুচি ধারাবাহিকভাবে পালন করতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন রেজ ওয়ান গাজী মহারাজ, মাহমুদুল হাসান, নেওয়াজ শরীফ, সজীব প্রমূখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

আপডেট টাইম : ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪