অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড

(বগুড়া) প্রতিনিধি:
দুদকের মামলায় বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপু‌রে বগুড়ার স্পেশাল জজ আদাল‌তের বিচারক মোহাম্মদ শ‌হিদুল্লা এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তুফান সরকার বগুড়া শহ‌রের চক সূত্রাপুর এলাকার ম‌জিবর রহমান সরকা‌রের ছে‌লে। তিনি বগুড়া শহর শ্রমিক লীগের সদস্য ছিলেন। স্থানীয়রা জানায় ২০১৭ সালে তুফান সরকার এক তরুণীকে ধর্ষণ করেন। সেই ঘটনা জানাজানি হলে ওই তরুণী ও তার মাকে ধরে তাদের চরিত্রহীন আখ্যা দিয়ে মা ও মেয়েকে মাথা ন্যাড়া করে দেয়। সে সময় ঘটনাটি দেশব্যাপী আলোচনায় আসে। পরে পুলিশ তুফান সরকারকে আটক করে। সেই সময় তুফান সরকা‌রের বিরু‌দ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। প‌রে বিষয়‌টি আম‌লে নি‌য়ে তদ‌ন্ত ক‌রে। এরপর ২০১৮ সা‌লের ৩১ ডি‌সেম্বর বগুড়া সদর থানায় মামলা ক‌রেন দুদক বগুড়া‌ কার্যাল‌য়ের তৎকালীন সহকারী প‌রিচালক আমিনুল ইসলাম। এরপর ২০২০ সা‌লের ২৭ ফেব্রুয়ারি তি‌নি আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ ব‌লেন, মামলায় দু‌টি ধারায় তুফান সরকারের ১৩ বছ‌রের সাজা হ‌য়ে‌ছে। এছাড়াও তার অবৈধ সম্পদ এক কো‌টি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা রাষ্ট্রের অনুকূলে বা‌জেয়াপ্ত করা হ‌য়ে‌ছে। তুফান সরকার বর্তমা‌নে পলাতক। গ্রেফতারের পর থে‌কে এ দণ্ডা‌দেশ কার্যকর হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড

আপডেট টাইম : ১২:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪