অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

নওগাঁয় বহুল আলোচিত যুবদল নেতা মজিদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁয় যুবদল নেতা আব্দুল মজিদ (৪৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় নওগাঁ-সান্তাহার সড়কে বোয়ালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠন ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, গত ২ নভেম্বর রাত ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল মজিদকে গুলি করা হয়। এ সময় মজিদের দুই ভাই কাবিল হোসেন, শফিকুল ইসলাম ও স্থানীয় সুবিদ আলী হামলাকারীদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁদের কুপিয়ে জখম করে। ২৬ নভেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মজিদের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। তবে মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী এখনও গ্রেপ্তার হননি। বোয়াালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশতাক আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মামুনুর রহমান ও শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার কামাল চঞ্চল, আব্দুস সালাম পিন্টু ও নিহত যুবদল নেতা আব্দুল মজিদের বড় ভাই মোকসেদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান গত ২ নভেম্বর রাত ১০টার দিকে নওগাঁ জেলার বোয়ালা ইউনিয়নের দোগাছী ইয়াদ আলীর মোড় এলাকায় যুবদল নেতা আব্দুল মজিদের দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে এসে আব্দুল মজিদের ওপর গুলি চালায়। এই হামলার নেতৃত্বে ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, তাঁর সহযোগী আব্দুল্লাহ, রফিক ও মিলন। ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর দখলে থাকা জমি উদ্ধারকে কেন্দ্র করে মজিদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ২ নভেম্বর আব্দুল মজিদের ওপর মোহাম্মদ আলীর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার ঘটনার পর এক মাস পেরিয়ে গেলেও থানা পুলিশ এখনও মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে পারেনি। মোহাম্মদ আলীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা। মজিদের বড় ভাই মোকসেদুল ইসলাম জানান। আমার ভাই রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কিন্তু কোনো দিন কোনো অন্যায় কোনো কাজ করেনি। মানুষের উপকার করে বেড়াত। এলাকার কোথায় কার কি সমস্যা হচ্ছে সেখানে চলে যেত, সমাধানের চেষ্টা করতো। সেই মানুষটাকে গুলি করে হত্যা করা হলো। অথচ পুলিশ এখনও হত্যাকারী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে পারলো না। আমি মোহাম্মদ আলীসহ সকল আসামিকে গ্রেপ্তার দেখতে চাই। তাদের বিচার আওতায় আনা হয়েছে দেখতে চাই। এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান। এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীসহ বাকি আসামিরা পলাতক রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

নওগাঁয় বহুল আলোচিত যুবদল নেতা মজিদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০১:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪