অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রামে মাদ্রাসার নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে মাদ্রাসার নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ ওঠেছে সফিয়ার রহমানের বিরুদ্ধে। অভিযুক্ত সফিয়ার রহমান পৌর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলার রহমানপুর ধবলসুতী ইসলামিয়া ফোরকানিয়া (প্রস্তাবিত ক্যাডেট ও দাখিল) মাদ্রাসার উন্নয়ন কাজে এ বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার পরিচালনা কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর- দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য এবং ওই মাদ্রাসার সভাপতি প্রভাষক আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত সেপ্টেম্বরে মাদ্রাসার ভবন নির্মাণের কাজ শুরু হলে মৃত ওমর আলীর ছেলে সফিয়ার রহমান মাদ্রাসার কাজে বাধা প্রদান করেন।

জানা গেছে, ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার ভবন নির্মাণে সময় বিআরএস নম্বর ১২, ৯০২৮ দাগে মৃত রশিদুল ইসলাম, মৃত ওমর আলী, মৃত সাইমুদ্দিন, মৃত কমির উদ্দিন ও করিম আলী ১০০ শতাংশ জমি দান করেন।

২০১৯ সালে সফিয়ার রহমান আদালতে মামলা দায়ের করলে তৎকালীন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজির হোসেন ও শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া কে তদন্ত সাপেক্ষে আদালতে রিপোর্ট প্রেরণের নির্দেশ দেন। সফিয়ার রহমানের অভিযোগের তদন্ত ও মাদ্রাসার নামে মৃত ওমর আলীর দানকৃত জমি মাদ্রাসার নামে বহাল রেখে আদালতে রিপোর্ট প্রেরণ করলে ওই মামলা খারিজ করে দেন আদালত।

পরবর্তী সময়ে আদালতে উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে পিতার দানকৃত জমি সফিয়ার রহমান না দাবি জানিয়ে মাদ্রাসার নামে দেওয়ার কথা বলেন। এবং মাদ্রাসার কাজে সহযোগিতর কথা জানালেও মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে ধবলসুতী ইসলামিয়া ফোরকানিয়া (প্রস্তাবিত ক্যাডেট ও দাখিল) মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক, নুর আলম রিপন, মাদ্রাসার অধ্যক্ষ মাসুদ রানা ও কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সফিয়ার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ধবলসুতী ইসলামিয়া ফোরকানিয়া (প্রস্তাবিত ক্যাডেট ও দাখিল) মাদ্রাসা কমিটির বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেন এবং সরাসরি দেখা করে কথা বলার কথাও জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রামে মাদ্রাসার নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ

আপডেট টাইম : ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪