অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

নওগাঁ মহাদেবপুরে ব্যাটারী চালিত অটো রিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর পুকুরের পানি থেকে সেলিম হোসেন (২২) নামের চার্জার ব্যাটারী চালিত অটো রিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার জোয়ানপুর বিহার নামক এলাকায় মহাদেবপুর টু মাতাজিহাট পাকা সড়কের পাশের একটি পুকুরের পানি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক সেলিম হোসেন মহাদেবপুর উপজেলার আলী দেওয়ানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, মহাদেবপুর টু মাতাজি আঞ্চলিক পাকা সড়ক দিয়ে চলাচলকারী লোকজন পঁচা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এক পর্যায়ে সড়কের পাশের একটি পুকুরের পানিতে পানার ভেতর অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পান। দুর্গন্ধ ছড়ানোয় বেশ কয়েক দিন আগে সেলিমকে হত্যার পর সেখানে তার মৃতদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারনা করেন এলাকাবাসী এবং পুলিশ। তবে ওই ব্যক্তির লাশ পুকুরের পানিতে উপুড় হওয়া অবস্থায় থাকায় তাৎক্ষনিকভাবে তার নাম-পরিচয় সনাক্ত করা না গেলেও খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছার পর পুকুরের পানি থেকে মৃতদেহটি উদ্ধারের পরই তার নাম-পরিচয় সনাক্ত করা হয়। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসি মো. হাশমত আলী জানান, গত ৮ ডিসেম্বর নিহত সেলিম হোসেনের পরিবার থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সেই ডায়েরি মতে গত ৫ ডিসেম্বর সেলিম হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর আর সে বাড়িতে ফিরেনি। তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সন্ধ্যার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

নওগাঁ মহাদেবপুরে ব্যাটারী চালিত অটো রিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪