অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল খুন

( বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি আবাসিক হোটেলের ম্যানেজার খুন হয়েছেন। নিহতের নাম বিপুল মিয়া (৪২)। তিনি বগুড়া শহরতলীর মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর দেড়টার দিকে সানসাইন আবাসিক হোটেলের গেটে দুর্বৃত্তরা বিপুলের পেটে ও বুকে ছুরিকাঘাত করে। বিপুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায় দুপুর দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্ক-বিতর্কের একপর্যায় তাকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সানসাইন নামের ওই আবাসিক হোটেলে যৌন ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ম্যানেজার বিপুলকে ছুরিকাঘাতের পর হোটেলে তালা দিয়ে সবাই আত্মগোপন করে। এ বিষয়ে অফিসার ইনচার্জ আলমাস আলী জানান হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ম্যানেজার বিপুল খুন

আপডেট টাইম : ১২:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪