পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জংগ্রাম এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যাক্তিকে বেধড়ক মারপিট ও মোবাইল ফোন ভাঙ্গার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামায় বিবাদী করে পাটগ্রাম থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী একই এলাকার নাজমুল হুদা (৪৫)। বর্তমানে তিনি পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিবাদীরা হলেন, একই গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে বজলুল হুদা (৩৮), সামাদের ছেলে সাঈদ (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো। শত্রুতার এক পর্যায়ে সোমবার সকাল ১০ টার দিকে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে নাজমুল হুদাদের জমিতে জোরপূর্বক টয়লেট নির্মাণ করতে গেলে বাধা দেন নাজমুল। এমতাবস্থায় লাঠিসোটা দিয়ে নাজমুল হুদাকে মারধর করা হয় এবং তার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেয় বিবাদী বজলুল হুদা। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে অভিযোগকারী নাজমুল হুদা বলেন, “বিবাদীগণ অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।” তিনি ন্যায়বিচারের দাবি জানান প্রশাসনের কাছে।

এ বিষয়ে বিবাদী বজলুল হুদার কাছে জানতে চাইলে তার সাথে দেখা করা সম্ভব হয়নি। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ

আপডেট টাইম : ০১:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪