পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার হাটসাজাপুর এলাকা থেকে গভীর নলকুপের ১০কেভিএ ৩টি ট্রান্সফরমার ও সংযোগকৃত বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার সহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গত ২৪ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এ মালামাল উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাটসাজাপুর এলাকা থেকে হারেজ আলী প্রামানিক নামের এক ব্যক্তি গভীর নলকুপের ১০কেভিএ ৩টি ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরি হয়। এ ঘটনায় গত ২৩ডিসেম্বর হারেজ আলী বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে মনোয়ার হোসেন বাদল(২৮) ও দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বানিয়াদীঘি গ্রামের বাবুর ছেলে নয়ন(২৪)কে গ্রেপ্তার করে। তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া ১০কেভির ৩টি ট্রান্সফরমার বক্স ও ট্রান্সফরমারে ব্যবহৃত ৫কেজি তামার কেবল উদ্ধার করে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের অন্যতম সদস্য। পুলিশ জানায় ২৫ডিসেম্বর তাদেরকে আদালতে সোপর্ন করা হয়েছে। বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক মিটার ও তার চোর চক্রের অন্যান্য সদস্যের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪