পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁয় অনিক (৩২) নামের এক ভূয়া ডিবিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার দোগাছী সাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অনিক সাহাপুর এলাকার গানাপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিবি ওসি পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, গত নভেম্বর মাসে অনিক ভূয়া ডিবির ওসি সেজে দোগাছি গ্রামের লাহির উদ্দিন শেখকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। এরপর মামলা থেকে তার নাম কেটে দেবার নাম করে দফায় দফায় টাকা হাতিয়ে নিত। এরপর আবারও টাকার চাহিদা করতে থাকলে লাহিরের ছেলে মানিক মোল্লা আসল ডিবি পুলিশকে বিষয়টি জানায়। বিষয়টি জানার পর নওগাঁ পুলিশ সুপার মো: সাফিউল সারোয়ারের নির্দেশে এবং ডিবি ওসি আব্দুল মান্নার নেতৃত্বে এস আই সোহেল রানা, এ এস আই রুহুল আমিনসহ ডিবির একটি চৌকষ দল সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত অনিককে তার নিজ বাড়ি থেকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি ওসি আব্দুল মান্নান মুঠোফোনে জানান, অভিযোগের প্রেক্ষিতে অনিককে আটক করা হয়েছে। জিঙ্গাসাবাদে অনিক ডিবি পরিচয়ে টাকা ও মোবাইল নেবার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এবং দুপুরের পর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

আপডেট টাইম : ০৫:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪