পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পাটগ্রামে আগাছা নাশক ঔষধ দিয়ে ভুট্টার আবাদ নষ্ট করেছে দুর্বৃত্তরা

  নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রত্যন্ত সীমান্ত বেলের বাড়ী গ্রামের ৬নং ওয়ার্ড শৌলমারীর শাহাদত হোসেন বাবুল বিডিআর এর ২২ শতক জমির ভূট্টার আবদ রাতের অন্ধকারে আগাছা নাশক ঔষধ স্প্রে করে ঝলসে দিয়েছে  দুর্বৃত্তরা।

সরে জমিনে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) সকালে শ্রীরামপুরের বেলের বাড়ী  গ্রামে  গিয়ে দেখা যায় ওই জমির ঝলসে যাওয়া ভূট্টার আবাদ দেখতে জড়ো হয়েছেন অনেক গ্রামবাসী তাদের মধ্যে চানো বেগম জানান, ভুট্টার আবাদ ভাল হয়ে ছিল কিন্তু পাশের গ্রামের সলেমান ও বকুলদের সাথে এই জমির মামলার জের ধরে রাতের বেলা ঔষধ দিয়ে আবাদ নষ্ট করা হয়েছে বলে অনুমান করা যায়। 

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গফফার হোসেন বলেন এ রকম ঘটনায় তাৎক্ষনিক জানতে পারলে শতর্কতামুলক এন্টি স্প্রে দিয়ে আবাদ বাঁচানো সম্ভব। তবে অতিরিক্ত স্প্রের কারনে জমির আবাদ ঝলসে গিয়েছে, ফসল পাওয়ার সম্ভবনা কম। ফসল নস্ট বিষয়ে একটি অভিযোগ আমাদের অফিসে জমা হয়েছে। 

৬নং ওয়ার্ড ইউপি সদস্য নবীর হোসেন জানান, আবদ নস্ট করার খবর পেয়ে আমি দেখতে এসেছি বাবুল ভাই বিডিআর এর চাকুরী থেকে অবসর গ্রহন করার পর চাষাবাদ করে সংসার চালায়, এ ক্ষতি কাটিয়ে উঠতে তার কস্ট হবে। 

শাহাদাত হোসেন বাবুল জানান আগাছা নাশক ঔষধ দিয়ে আবাদী ফসল নস্ট করার লিখিত অভিযোগ পাটগ্রাম থানায় দিয়েছি। এ ছাড়া পাটগ্রাম উপজেলা কৃষি অফিসেও লিখত জানিয়েছি। 

অপর আর এক  ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন বলেন  ফোনে জিরাত নস্ট করার খবর পেয়ে দেখতে এসেছি এটা বাবুল ভাইয়ের রিজিকের জিনিস ও দেশের সম্পদ নষ্ট করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।  

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পাটগ্রামে আগাছা নাশক ঔষধ দিয়ে ভুট্টার আবাদ নষ্ট করেছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০১:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪