পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি কর্তৃক গত সাত দিনে ০৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ও মালামাল আটক

নিজস্ব সংবাদদাতা

বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে ০১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ০৭ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০২ জন চোরাকারবারীসহ ৬ লক্ষ ২০ হাজার টাকার চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করে। এর মধ্যে ১৫ বিজিবি’র বনচৌকি, ঝাউরানী, লোহাকুচি ও কাশিপুর বিওপির সীমান্ত হতে ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ৪৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৮১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ ০২ জন আসামী আটক করা হয়। এছাড়া মোগলহাট বিওপি’র সীমান্ত হতে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, কুলাঘাট বিশেষ ক্যাম্প, মোগলহাট, গংগারহাট ও অনন্তপুর বিওপির সীমান্ত থেকে ৩ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করা হয়েছে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এছাড়া মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০২ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।

সীমান্ত দিয়ে যেমন মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল বাংলাদেশে পাচার হয় তেমনি বাংলাদেশ হতে ধানের বীজ ও ডিজেল ভারতে পাচার হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এ প্রেক্ষিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বনচৌকি ও লোহাকুচি বিওপির সীমান্ত হতে ভারতে পাচারকালে ৯ হাজার টাকা মূল্যের বাংলাদেশী ধানের বীজ আটক করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি কর্তৃক গত সাত দিনে ০৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ও মালামাল আটক

আপডেট টাইম : ০৬:৩৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫