পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক পথচারী নিহত

(বগুড়া) প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। সড়ক পারাপারের সময় হানিফ পরিবহনের বেপরোয়া গতির বাস তাকে ধাক্কা দেয়। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের শাজাহান আলীর ছেলে। পথচারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত পথচারী শহিদুল সড়কের পূর্বপাশ থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক পথচারী নিহত

আপডেট টাইম : ০৪:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫