অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

লালমনিরহাটে বিএনপি কার্যায়লয় ভাঙচুরের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ সহ আটক ৬

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের ৬ জনকে আটক করেছে হাতিবান্ধা ও লালমনিরহাট থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে গতকাল রাতে সদর থানা পুলিশ গ্রেফতার করে যুবলীগ নেতাকে।

গ্রেফতারকৃত ৫ ছাত্রলীগ নেতা হলেন, হাতীবান্ধা উপজেলার সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া, ছাত্রলীগ নেতা বাবু, ছাত্রলীগ নেতা শাকিল এবং সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের যুবলীগ সভাপতি রাসেদুল ইসলাম শিমুল।

জানা গেছে, ২৯ অক্টোবর ২০২৩ সালে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামক একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ২ জানুয়ারি বিএনপি নেতা আফজাল হোসেন লালমনিরহাট সদর থানায় বাদী হয়ে একটি মামলা রুজু করে। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের ৫ নেতা ও সদরের যুবলীগ নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, হামারবাড়ি ভাঙচুরের মালায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। এদিকে লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের যুবলীগ সভাপতি শিমুল কে গ্রেফতার করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

লালমনিরহাটে বিএনপি কার্যায়লয় ভাঙচুরের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ সহ আটক ৬

আপডেট টাইম : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫