পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

লালমনিরহাট সীমান্তে বিজিবি কর্তৃক ১০ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক।

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি কর্তৃক গত দশ দিনে মানব পাচার প্রতিরোধসহ ১০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক করেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ০৯ জানুয়ারি ২০২৫ হতে ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত ১০ দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ০৪ জন চোরাকারবারী ও চোরাচালানী পণ্যবাহী ০২টি মোরটসাইকেলসহ ১০ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ বিজিবি’র দৈখাওয়া, বনচৌকি, ঝাউরানী, লোহাকুচি, মোগলহাট, গোড়কমন্ডল, বালারহাট, কুলাঘাট বিশেষ ক্যাম্প, গংগারহাট, কাশিপুর ও অনন্তপুর সীমান্ত হতে ৪ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ৪৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯৫ পিস ভারতীয় ইয়াবাসহ ০১ জন আসামী এবং ৩২.৫ কেজি ভারতীয় গাঁজাসহ ০২ জন আসামী আটক করা হয়েছে। এছাড়া অনন্তপুর সীমান্ত হতে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী, বাগভান্ডার সীমান্ত হতে ৩৫ হাজার টাকা মূল্যের ০১টি ভারতীয় গরু এবং দূর্গাপুর ও দিঘলটারী সীমান্ত হতে ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনিসহ ০১ জন আসামী এবং ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ১ হাজার টাকা মূল্যের ভারতীয় জীবসাম সার আটক করে, বালারহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের দায়ে ২ জন ভারতীয় নাগরিক এবং অবৈধ অনুপ্রবেশে সাহায্যকারী ০১ জন বাংলাদেশী দালালকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এছাড়া মাদক ও চোরাচালানী পণ্য চোরাচালানের সাথে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ০৪ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

লালমনিরহাট সীমান্তে বিজিবি কর্তৃক ১০ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক।

আপডেট টাইম : ১২:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫