অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদকের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ভারত বেষ্টিত দহগ্রাম ইউনিয়ন নিয়ে বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতি,বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল শুক্রবার ৩১ (জানুয়ারী) সকাল ১১টায় দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদক রেজানুর রহমান রেজা প্রেসক্লাব পাটগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
উক্ত মতবিনিময় সভায় রেজা বলেন দহগ্রাম ভারত বেষ্টিত সেখানে যাতায়াতের একমাত্র পথ তিনবিঘা করিডোরের দশ ফিটের রাস্তা। তারপরও আন্তর্জাতিক সীমানা আইন লংঘন করে ভারত সেখানে জিরো লাইন বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে এবং সেই বেড়ায় ঝুলিয়ে রেখেছে মদের বোতল।এখন আবার বিজিবির বাধা উপেক্ষা করে সেই কাটা তারে বাধছে বাঁশের বাতা। বিএসএফ এর এসব উস্কানিমূলক তৎপরতা শীঘ্রই বন্ধ করা প্রয়োজন।
এছাড়াও তিস্তা নদীর উজানে ভারতের গজলডোবায় স্পার্ক নির্মাণ করায় তিস্তার পানি প্রবাহ পথে বাধা সৃষ্টি হওয়ায় নদী ভাঙন বাড়ছে আর বর্ষায় প্রতি বছর বন্যার কবলে পড়ছে দহগ্রামের মানুষ।
দহগ্রাম সীমান্তের এ সকল সমস্যার কথা যাতে আগামী ১৭ ফেব্রুয়ারী দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে যে বৈঠক সেখানে দহগ্রামবাসীর সকল সমস্যার কথা তুলে ধরতে বিজিবির উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দের সাথে দহগ্রামবাসীর মতবিনিময় করা প্রয়োজন বলে দহগ্রামবাসী মনে করে। দিল্লির ওই বৈঠকে দহগ্রামের মৌলিক সমস্যা গুলো যাতে তুলে ধরা যায় সে বিষয়ে রেজা তার মতামত ব্যক্ত করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদকের মতবিনিময়

আপডেট টাইম : ১২:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫