পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ

রশিদুল ইসলাম(নিজস্ব সংবাদদাতা)

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাথরের আমদানী মূল্য কমানোর দাবীতে ব্যবসায়ীরা ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে।
শনিবার (১ফেব্রুয়ারি) সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি -রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি।
ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানী মূল্য বেশী হওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বুড়িমারী স্থলবন্দরের আমদানীকারকরা ব্যাপক ক্ষতির মুখে পরেছে বলে জানান ব্যবসায়ীরা। এ বিষয়ে গতমাসে পাথরের ডলার মূল্য কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের চিঠি দিয়েছিল বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন।
গত ০৪ ও ১৬ জানুয়ারি ব্যাংকিং সুদ বৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজার মূল্যের বিভিন্ন দিক উল্লেখ করে ভারত ও ভুটানের পাথর রপ্তানিকারকদেরকে পাথরের মূল্য পুনঃনির্ধারণে চিঠি দেয় বুড়িমারী আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। চিঠির সদুত্তর না পেয়ে ১৯ জানুয়ারি বুড়িমারী অ্যাসোসিয়েশন সভা করে। সভায় ব্যবসায়ীক ক্ষতি হতে রক্ষায় ভুটান থেকে স্টোন বোল্ডার তোর্শা প্রতি মেট্রিক টন ১৫ ডলার ও সামসি স্টোন ১৪ ডলারে এবং ভারত থেকে স্টোন বোল্ডার তোর্শা প্রতি মেট্রিক টন ১০ ডলারে রপ্তানি মূল্য নির্ধারণ করে পাঠাতে সিদ্ধান্ত জানায় বুড়িমারী আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। না হলে ০১ ফেব্রুয়ারি হতে সাময়িকভাবে এসব পাথর আমদানি বন্ধ রাখার কথাও ওই দুই দেশের রপ্তানিকারকদেরকে জানানো হয়।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা সকল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন মিটিং করে স্টোন বোল্ডার, ক্রাশ স্টোন এবং ভুটানি বোল্ডার দাম নির্ধারণ করে দিয়েছি। এ রেটে যদি তারা বোল্ডার না দেয় তাহলে আমদানী বন্ধ থাকবে।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভুটানি এবং ভারতের বোল্ডার পাথরের বর্তমান দাম নির্ধারণে সেখানকার রপ্তানিকারকদের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কোনো সারা না পাওয়ার কারণে আমাদের পূর্বঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারী থেকে সাময়িক সময়ের জন্য পাথর আমদানি বন্ধ রেখেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ

আপডেট টাইম : ০১:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫