অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার

মোঃ জান্নাতুল নাঈম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন – নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিসে অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়৷

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার

আপডেট টাইম : ০২:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫