পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘তোর বোনকে জবাই করে খুন করেছি, এসে লাশ নিয়ে দাফন কর।’

বাংলার খবর২৪.কম tap-tap-tap : ‘তোর বোনকে জবাই করে খুন করেছি, এসে লাশ নিয়ে দাফন কর।’ স্ত্রীকে খুন করে শ্যালককে ফোন করে এমনি করে জানিয়েছে এক পাষণ্ড স্বামী ,ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের খলিলপুরের মোল্লাপাড়া গ্রামে।

ঘাতক স্বামীর বড় বউয়ের পক্ষের পুত্রবধূ মৌসুমী জানান, গত শনিবার সন্ধ্যায় তার শ্বশুর ও শাশুড়ির মধ্যে ঝগড়া হয়। এক সময় শাশুড়িকে জবাই করে হত্যার হুমকি দেন শ্বশুর। এরপর তারা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। নিহতের বড় ছেলে বাবু জানান, তার বাবা গাঁজাসেবী। তিনি প্রায়ই কারণে-অকারণে মায়ের সঙ্গে ঝগড়া করতেন।
এলাকাবাসী জানান, কোহিনূর ছিলেন মজিবরের চতুর্থ স্ত্রী। মজিবরের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের মথুরামপুর গ্রামে। কোহিনূরকে বিয়ের পর থেকে সে শ্বশুরের দেওয়া বসতভিটায় বাড়ি করে বসবাস করে আসছিল। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতের কোনো এক সময় গৃহবধূ কোহিনূরকে (৪৫) জবাই করে খুন করে তার মাদকাসক্ত স্বামী মজিবর রহমান (৫৫)। এ খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে ঘাতক স্বামী ঘটনার পর থেকেই পলাতক। এ ঘটনায় নিহতের ছেলে বাবু পার্বতীপুর মডেল থানায় বাবার বিরুদ্ধে হত্যামামলা করেছেন। কোহিনূর চার পুত্রসন্তানের জননী।
নিহতের ভাই জিয়ারুল বলেন, গতকাল ভোরে দুলাভাই আমাকে ফোন করে বলেন তোর বোনকে জবাই করে হত্যা করে রেখে এসেছি। লাশ নিয়ে দাফন কর। খবর পেয়েই আমি বোনের বাড়িতে ছুটে গিয়ে দেখতে পাই বীভৎস দৃশ্য। খাটের ওপর পড়ে আছে আমার বোনের রক্তাক্ত নিথর দেহ।

পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবার বিরুদ্ধে থানায় হত্যামামলা করেছেন ছেলে বাবু। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘তোর বোনকে জবাই করে খুন করেছি, এসে লাশ নিয়ে দাফন কর।’

আপডেট টাইম : ০৭:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪