
নিজস্ব সংবাদদাতা
পাটগ্রাম উপজেলার বাউরায় ট্রলির ধাক্কায় মোঃ রায়হান (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ রবিবার ( ৯ ই মার্চ ) সকাল বাউরা বাজারে হয়ে স্কুল থেকে ফেরার পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে এমতাবস্থায় তাকে রংপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু বরন করেন ।
বাউরা খাদিমুল হাফিজিয়া মাদরাসা প্লে শ্রেনীর ছাত্র সে । নিহত রায়হান এর বাড়ি উপজেলার বাউরা ইউনিয়নের স্টেশন পাড়া এলাকার মোঃ বাবুর ছেলে
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় রাইহান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা রাইহান কে মৃত্যু ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে যায় পরে ট্রলি আটক করে এলাকাবাসী । এমন খবর পেয়ে পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যান ।পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার বলেন ট্রলির ধাক্কায় রাইহান নামে এক শিশু নিহত হয়েছে এমন খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
বাংলার খবর ডেস্ক : 
















