অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

শহীদ দিবস উপলক্ষ্যে পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রশিদুল ইসলাম(নিজস্ব)সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পাটগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি জসমুউদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রী কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ পাটগ্রাম-হাতীবান্ধা নির্বাচনী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সাবেক আমির আতাউর রহমান, পাটগ্রাম উপজেলা আমির হাফেজ শুয়াইব আহমেদ, পাটগ্রাম উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর আমির সোহেল রানা, সরকারি জসমুউদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লালমনিরহাট জেলা সেক্রেটারি হাফেজ রাশেদুল ইসলাম লিজু, জেলা সাহিত্য ও আইন সম্পাদক সাইফুল ইসলাম সজিব, পাটগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি মিরু হাসান, পাটগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলমগীর খোরশেদ, পাটগ্রাম সরকারি কলেজ সভাপতি রেদওয়ান এলাহী রাগীব এবং উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রশিবিরের দায়িত্বশীল সহ সাথী-কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সরকারি জসমুউদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, “এতদিন আমরা কলেজে ভয়ে ভয়ে আসতাম, কিন্তু এখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। এই পরিবর্তনের জন্য ইসলামী ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সরকারি কলেজ শাখার ছাত্রশিবিরকে বিশেষভাবে ধন্যবাদ।”

প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “আল্লাহর পথে যারা নিহত হয়, তাদেরকে মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের আদর্শকে ধারণ করে আমাদের সমাজ ও দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লালমনিরহাট জেলা সেক্রেটারি হাফেজ রাশেদুল ইসলাম লিজু বলেন, “শহীদদের রক্ত বৃথা যায়নি। তাদের আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে আমরা একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাব।”

আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করা হয় এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে শহীদ দিবসের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক কমিটি ও সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয়।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

শহীদ দিবস উপলক্ষ্যে পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট টাইম : ০৫:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫