পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বেনাপোলের লিটনের ১৭ বছরের সাজা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-যশোরের বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ আট মামলার আসামি লিটনকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে যশোরের একটি আদালত।

মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী শাহরিয়ার ইবনে আজাদ।

মামলা সূত্র জানায়, লিটনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বোমাবাজি, মাদকসহ সাতটি মামলা ছিলো। চিহ্নিত এ সন্ত্রাসীকে দ্রুত বিচার আইনের একটি মামলায় আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদকালে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর লিটন জানায় তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে। তার ভাষ্য ওই দিন রাত সাড়ে নয়াটায় বেনাপোলের স্টেশন এলাকার একটি বটগাছের পাশ থেকে মাটি খুড়ে একটি সার্টারগান ও গুলি উদ্ধার করা হয়। এঘটনায় বোনপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র ও গুলি আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত কওে এসআই মনিরুল ইসলাম ১৫ অক্টোবর লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মঙ্গলবার রায় ঘোষনার দিনে বিচারক লিটনের উপস্থিতিতে অস্ত্র আইনের ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড একই সাথে গুলি আইনের ধারায় আরও সাতবছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বেনাপোলের লিটনের ১৭ বছরের সাজা

আপডেট টাইম : ০১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫