অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

বাউফলে বিএনপি নেতার বাসভবন থেকে টিসিবির পণ্য উদ্ধার

মো.আরিফুল ইসলাম , বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবর আকনের বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে দাসপাড়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার আকন বাড়ি থেকে টিসিবির পণ্যগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিজে ডিলার না হয়েও মজিবর আকন টিসিবির পণ্য নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন। মজিবর আকন তার অনুসারী কয়েকজন ব্যক্তির নামে ডিলারশীপ নিয়ে টিসিবির পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করছেন। বাউফলের খাদ্য কর্মকর্তাকে ম্যানেজ করে স্বচ্ছল ব্যক্তিদের নামে টিসিবির কার্ড নিয়ে তিনি বেশীরভাগ পণ্য কালোবাজারে বিক্রি করে আসছেন। বিএনপি নেতা হলেও বিগত  সরকারের আমল থেকে তিনি এসব অনৈতিক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। সাধারণ মানুষ টিসিবির পণ্য না পেয়ে ক্ষুব্দ হন মজিবর আকনের উপর। মজিবর আকনের বাসায় টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে বিক্ষুব্দ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। 

পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ইউনুচ চৌকিদার ওই বাড়িতে গিয়ে মজিবর আকন ও তার ভাই রাজ্জাক আকনের বাসা থেকে ৪০ কেজি মশুর ডাল, ৩১ কেজি চাল, ২লিটারের ৭৯টি সয়াবিন তেলের খালি বোতল ১৭ কেজি বুটের ডাল এবং ৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেন।

বিক্ষুব্দ এলাকাবাসী জানান, মজিবর আকন কাঠেরপুল এলাকায় গুদাম দেখিয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারশীপ নিয়েছেন। কিন্তু তিনি চুরির উদ্দেশ্যে কাঠেরপুলের পরিবর্তে নিজ বাড়িতে বসে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি করেন। এতে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। মজিবর আকনের বিষয়টি উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও রহস্যজনক কারনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মজিবর আকন অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার এক আত্মীয় আমার বাড়িতে এসব পণ্য রেখেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

বাউফলে বিএনপি নেতার বাসভবন থেকে টিসিবির পণ্য উদ্ধার

আপডেট টাইম : ০১:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫