পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কের মালিকানাধীন ইটভাটাসহ দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (১২ মার্চ) দুপুরে বুলডোজার নিয়ে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতায় এমজেএ-২ ব্রিকসে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

গত ২৬ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপি আহ্বায়ক জাহাঙ্গীর আলমের অবৈধ ইটভাটা বন্ধ করতে দুই দফায় পত্র পাঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা। সেখানে বলা হয় বৈধ কাগজপত্র না থাকায় এমজেএ -২ ব্রিকস কালো তালিকা ভুক্ত হয়েছে, যা দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে ইট তৈরি ও বিক্রি অব্যাহত রাখা হয়। যা প্রশাসনের দৃষ্টিগোচর হলে, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দুইজন নির্বাহী ম্যাজেস্ট্রেট নিয়ে ওই ভাটায় অভিযান চালায়। এ সময় ভাটার কাগজপত্র দেখতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবুসহ তার লোকজন অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে ইটভাটায় ট্রাক্টর ও ট্রাক দিয়ে পরিবেশ কর্মকর্তা ও দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখেন তারা। ‌পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এ ঘটনার পর থেকে প্রশাসন এ ভাটা গুড়িয়ে দিতে নড়েচড়ে বসে। বুধবার দুপুরে ইউএনও সিফাত আনোয়ার তুমপা’র নেতৃত্বে যৌথ বাহিনী বুলডোজার দিয়ে অবৈধ এমজেএ-২ ব্রিকস গুড়িয়ে দেয়।

একই দিনে একই এলাকার বিবিএমসি ব্রিকস নামের আরও একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। এসময় লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল) এ.কে.এম ফজলল হক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন চন্দ্র, পরিদর্শক গোলাম মোহাম্মদ আসিফ রহমান, কারীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলামসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় প্রায় ৩৫ বছর ধরে একনামে পাশাপাশি দুটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

আপডেট টাইম : ০৫:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫