পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ

রশিদুল ইসলাম (নিজস্ব) সংবাদদাতা

লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন কয়েকদফা তারিখ দিয়ে চালু করার কথা থাকলেও চালু না হওয়ায় পাটগ্রাম রেলপথ অবরোধ করা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩ টা সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচী পালন করা হয়।
এ সময় বগুড়া শান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি উপজেলার বাউরা রেলওয়ে স্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায় এক ঘন্টা স্টপেজ করে রাখে।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে কয়েকদফা রেলপথ অবরোধ ও ট্রেন আটক করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করে স্থানীয়রা। এ আন্দোলনের কারনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে গত ১৫ ফেব্রুয়ারি ও পরে আবারো ১০ মার্চ বুড়িমারী থেকে চালু করার কথা নিশ্চিত করে। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে এ আন্তঃনগর ট্রেনটি চালু না করায় অবরোধ করে স্থানীয়রা। অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর সোহেল রানা, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, সাবেক পাটগ্রাম পৌর বিএনপির সহ সভাপতি এটিজে সিদ্দিকী কাকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সপিকার রহমান ও সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের সমন্বয়ক এবং প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ। অবরোধ চলাকালীন লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) ফারুকুল ইসলাম আগামী ১৫ এপ্রিল বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করার নিশ্চয়তা দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ

আপডেট টাইম : ১১:৪৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫