পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নে সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পরে রাতেই স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শিশুটিকে নমুনা সংগ্রহের জন্য লালমনিরহাট হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

আটক জহুরুল মোল্লা সাগর বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জানা যায়, জহুরুল ইসলাম সাগর পেশায় একজন শ্রমিক। সে বেশ কিছুদিন ধরে হাতীবান্ধায় জমিতে তাঁবু খাটিয়ে বসবাস করে আসছে। সেই সুবাদে অদূরবর্তী ওই শিশুর বাড়িতে প্রায়ই যাতায়াত করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে ২০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। পরে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে পাশের বাড়িতে থাকা মা ও এলাকার লোকজন ছুটে এসে ধর্ষক জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আমরা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করবো এরপর চূড়ান্ত রিপোর্ট দিবো।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের অভিযোগে যুবক জহুরুল মোল্লা সাগরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক

আপডেট টাইম : ০৬:৪১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫