পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে পিস্তল-গুলিসহ তিনজন আটক

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটে পিস্তল-গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেন্সিডিল। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সোহাম্মদ নুরনবী।

আটককৃতরা হলেন ঢাকা জেলার ধামরাই থানার বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল ইসলাম (২৮), ছোট সাকরাইল এলাকার সরেদব হালদারের ছেলে লিটন হালদার (২৭) ও মানিকগঞ্জ জেলার শিবালয় থানার খালিশা এলাকার আব্দুল আজিজের ছেলে আসলাম মিয়া (৩৫)।

পুলিশ জানায়, অস্ত্র-গুলি ও মাদকসহ তিন ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে মাইক্রোবাসে আসছিলেন। তারা কুলাঘাট-বড়বাড়ী সড়ক দিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাকোয়া টিকটিকি এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায়। এসময় পিস্তল-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোথায় কার কাছ থেকে পিস্তল-গুলি ও মাদদকদ্রব্য নিয়েছেন সেব্যাপারে এখনো জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধিন রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে পিস্তল-গুলিসহ তিনজন আটক

আপডেট টাইম : ০৫:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫