পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাবাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা, বিচার চাইলেন মেয়ে

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে অটোরিকশা চালক বাবাকে হত্যা চেষ্টার আসামীকে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন ছোট্ট মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিকা আক্তার।
বুধবার (২৬ মার্চ) দুপুরে এলাকাবাসির সাথে মানববন্ধনে দাঁড়িয়ে নৃশংসভাবে বাবাকে ফাঁকা জায়গায় নিয়ে হত্যা চেষ্টার কথা বলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন মনিকা। এ সময় তাঁর বাবাকে মেরে ফেললে তিন ভাই-বোন ও পরিবারের করুণ সমস্যা হতো, কিভাবে বাঁচতো তাঁরা- এসব কথা বলে সে।
জানা গেছে, গত ২১ মার্চ রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথ গ্রামের সাপ্পার বাজার এলাকার রবিউল ইসলামের ছেলে আখেরুজ্জামান সোহাগ (৩০) একই গ্রামের অটোরিকশা চালক একরামুল হককে (৫০) ফাঁকা এলাকার পাশের ভুট্টা খেতের সড়কে ধারালো ছুরি কোপ মারেন। এতে মুখে গভীর জখম হয় একরামুলের। এ সময় চিৎকার দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী এক বাড়িতে যান একরামুল। স্থানীয়রা সোহাগকে আটক করে ওই ইউনিয়নের গ্রামপুলিশ আইয়ুব আলী ও ইউপি সদস্য আব্দুল গফফার থানা পুলিশের নিকট তাকে (সোহাগ) হস্তান্তর করেন। একরামুল হকের অবস্থা গুরুত্বর হওয়ায় রাতই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাঁর স্বজনেরা। পরদিন ২২ মার্চ বিকেলে একরামুল হকের স্ত্রী মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় দরিদ্র অটোরিকশা চালক একরামুল হকের হত্যা চেষ্টাকারী সোহাগের ফাঁসির দাবি জানিয়ে স্থানীয় গ্রামবাসি মানববন্ধন করেন। এতে এলাকার কয়েক শ বাসিন্দা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ‘তাদের বাড়ি কছাকাছি। শোনা গেছে উভয়ের মধ্যে সমস্যা ছিল আগে থেকেই। ঘটনারদিন একসাথে ঘুরেফিরে বাড়ি ফেরার পথে রাস্তায় বিরোধ হওয়ায় এ ঘটনা ঘটেছে। সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাবাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা, বিচার চাইলেন মেয়ে

আপডেট টাইম : ১২:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫