পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু

পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড

আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে চাচা ভাতিজার হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। 

 (২৭ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহা সড়কের পাশে রাস্তার ৯ নাম্বার ও ১০ নাম্বার সেতু এলাকায় তারা মানববন্ধন করেন। 

জানা গেছে, গত সোমবার হাটিকুমরুল বনপাড়া মহা সড়কের হরিনচড়া বাজার এলাকায় সকড় দুর্ঘটনায় রোকনুজ্জামান (৩১) ও আব্দুল আজিজ ফারুকীর (৪০) মৃত্য ঘটে। নিহতের বাড়ি তাড়াশের সগুনা ইউনিয়নের হেমনগড় গ্রামে।   

মানববন্ধনে ভুক্তভোগী শাওন ফারুকী বলেন, আমার ছোট ভাই রোকনুজ্জামান ও ভাতিজা নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ কোর্টে যাচ্ছিলেন। তারা যখন হরিনচড়া বাজার এলাকায় পৌঁছায়, তখন একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রোকনুজ্জামান মারা যান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন মারা যান। ঘাতক হাইচ গাড়িটি তাদের মোটরসাইকেল অনুসরণ করছিলো, প্রত্যক্ষদর্শী হরিনচড়া বাজারের একাধিক লোকজন এমনটাই জানিয়েছেন বলে দাবি নিহতের পরিবারের। 

রোকনুজ্জামানের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলে দুর্ঘটনায় মরেনি। তাকে মেরে ফেলা হয়েছে। হত্যাকারীদের বিচার চাই। তিনি কান্নায় ভেঙে পড়েন, বিলাপ করতে থাকেন ছেলের জন্য।

এদিকে নিহত রোকনুজ্জামানের স্ত্রী হিরা খাতুন মুঠোফোনে বলেন, বুধবার আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। বাবা হারা এতিম হয়ে সে পৃথিবীতে এলো। আমার সন্তানকে যারা এতিম করেছেন, তাদের বিচার দাবি করছি।   

মানববন্ধনে স্থানীয় রঞ্জু প্রামানিক (৫৫) বলেন, ভাল মানুষ ছিলেন রোজনুজ্জামান ও নাসির উদ্দিন। তবে জমিজমা নিয়ে তাদের আত্মীয়ের সাথে বিরোধ ছিলো। 

সলঙ্গা থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, মামলা হয়েছে সলঙ্গা থানায়। কিন্তু তদন্তের জন্য দেওয়া হয়েছে হাটিকুমরুল হাইওয়ে থানাকে। 

এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ  বলেন, সড়ক পরিবহন আইনে নিহতের পরিবার মামলা করেছেন। আমরা তদন্ত করছি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু

আপডেট টাইম : ০৮:১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫