পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রামে ভ্যান চালক জহুরুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় জহুরুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়- হত্যাকাণ্ড।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার পাটগ্রামের ঘোনাবাড়ি কদুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জহুরুল ইসলাম পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর জহুরুল দ্বিতীয়বার বিয়ে করেন ইরিনা বেগমকে। ইরিনা একজন দিনমজুর, যিনি মাটি কাটার কাজ করেন। ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে স্বামীর খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি।

নিহতের মেয়ে জনি আক্তার এই ঘটনায় দ্বিতীয় স্ত্রী ইরিনাকে দায়ী করে বলেন, “আমার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আমার সৎ মা। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি ইউডি (আকস্মিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রামে ভ্যান চালক জহুরুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট টাইম : ০২:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫