পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পোষ্টারে প্রিয়াঙ্কার বোনের নগ্নতা

বাংলার খবর২৪.কম zid: রুপোলি পর্দায় বিদ্যুচ্চমক! প্রথম ছবিতেই শরীর প্রদর্শনে কোনও আবডাল রাখলেন না প্রিয়াঙ্কা চোপড়ার বোন বার্বি। বলিউড অবশ্য তাঁকে চেনে ‘মানারা’ নামে।
পরিচালক অভিনব সিনহার নতুন ছবি ‘জিদ’। নায়িকা হিসেবে এতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন বার্বি হান্ডাকে। পরিচালকের পছন্দ না হওয়ায় পর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটছে মানারা নামে। মানারা, গ্রিক ভাষায় যার অর্থ এমন কিছু যা ঝলমল করে। নতুন পরিচয়ে বার্বি নিজে খুব খুশি।
ছবির পোস্টারে নগ্ন হয়েছেন মানারা। তবে এনিয়ে তাঁর কোনও ছুঁত্‍মার্গ নেই। সুন্দরী জানালেন, ‘এটা ২০১৪ সাল। একটা গরম শরীর যখন আছে, তা দেখাতে আমার দ্বিধা থাকবে কেন? তাহলে তো ঘোমটা মাথায় শাশুড়ি-বউ মার্কা সিরিয়ালে মুখ দেখালেই হয়!’
ছবিতে আসার আগে বেশ মন দিয়ে পড়াশোনার পাট সেরে ফেলেছেন মানারা। ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি শেষ করেছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর কোর্সও। ছবিতে অভিনয়ের ব্যাপারে ভেবেচিন্তেই মনস্থির করেছেন বলে জানিয়েছেন তিনি। কোনও রাখ-ঢাক না করে তাঁর সাফ কথা, প্রিয়াঙ্কা চোপড়ার বোন হওয়ার কারণে কিছু সুবিধা পাওয়াই দস্তুর। জানিয়েছেন, সেই সূত্রে বলিউডের অনেক নামী ব্যক্তিত্বের সঙ্গে আলাপ হয়েছে।
পোস্টারে নগ্ন হওয়ার প্রস্তাব আসার পর দিদি প্রিয়াঙ্কাকে ফোন করেন মানারা। বার্সেলোনায় একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত পিগি চপস পরামর্শ দেন, চিত্রনাট্যের খাতিরে শরীর দেখাতে হলে আপত্তি অর্থহীন। তাছাড়া নগ্নতা যদি রুচিসম্মত হয়, তাহলে তাতে সায় দিতে বাধা থাকার কথা নয়। দিদির টিপস মাথায় রেখে তাই নিরাভরণ হতে আর বাধ সাধেননি মানারা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পোষ্টারে প্রিয়াঙ্কার বোনের নগ্নতা

আপডেট টাইম : ০৩:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪