
নিজস্ব সংবাদদাতা
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশি যুবককে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ
তিনবিঘা কড়িডোর নামক স্থানে সীমান্ত পিলার ৮১২/এমপি এর নিকট শূন্য লাইন বরাবর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের অনুষ্ঠিত ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর পানবাড়ী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ জামিল হোসেন সাথে জনবল ০৫ জন এবং প্রতিপক্ষ ৬ ব্যাটালিয়ন বিএসএফ এর ভীম ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি নাগমনি রায় সাথে ০৫ জনের সমন্বয়ে পানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তিনবিঘা কড়িডোর নামক স্থানে সীমান্ত পিলার ৮১২/এমপি এর নিকট শূন্য লাইন বরাবর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়।
আটক বাংলাদেশি ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (২৫), পিতা-মোঃ আঃ বাতেন, গ্রাম-বড়কেশতলা,থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা।
মোঃ সাজ্জাদুর রহমান (৪০), পিতাঃ মৃতঃ নাসির উদ্দীন, গ্রামঃ জয়রামপুর, থানাঃ দামুড়হুদা, জেলাঃ চুয়াডাঙ্গা। খকেশ্বর রায় (৪০), পিতাঃ পর্বনাত রায়, গ্রামঃ পাটসিড়ি, থানাঃ পঞ্চগড়, জেলাঃ পঞ্চগড়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক বাংলাদেশী নাগরিকদের থানায় হস্তান্তর করেন।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলার খবর ডেস্ক : 
















