পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে আবারও রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচী পালন করা হয়।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৬ টা থেকে সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকাবাসী এ অবরোধ কর্মসূচী অব্যাহত রাখে। রেলওয়ে কর্তৃপক্ষ সরাসরি বুড়িমারী থেকে আন্ত:নগর ট্রেন চালু না করলে অনিদিষ্টকালের জন্য রেলপথ অবরোধ ও এদিন সোমবার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়।
অবরোধে সকালে বুড়িমারী রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী লোকাল ট্রেন, পাটগ্রামের উদ্দেশ্যে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ‘বুড়িমারী কমিউটার’ ট্রেন পাটগ্রাম রেলস্টেশনে আসার কথা থাকলেও দীর্ঘসময় ধরে পাটগ্রামের বাউরা রেলস্টেশনে যাত্রা বিরতী করে রাখা হয়। এদিন বগুড়া শান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেন এ রেলস্টেশনে বিকেল পৌনে ৩ টায় এবং দিনাজপুরের বিরল থেকে আরো একটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়।
দুপুর ২ টা থেকে উপজেলার বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী বাজার, সরকারি কলেজ মোড়, সরেও বাজার মোড় ও বাউরা বাজার মহাসড়কে শত শত লোকজন অবস্থান নিয়ে অবরোধ করে। এতে বুড়িমারী স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানগামী পণ্যবাহী গাড়ি, দূর পাল্লার বাস, কার এবং মাইক্রোবাসসহ অন্তত এক হাজারের অধিক যানবাহন আটকে রয়েছে।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে কয়েকদফা রেলপথ অবরোধ ও ট্রেন আটক করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করে স্থানীয়রা। এ আন্দোলনের কারনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে এ বছরের গত ১৫ ফেব্রুয়ারি ও পরে ১০ মার্চ এবং আবারো সময় পিছিয়ে ১৫ এপ্রিল বুড়িমারী থেকে চালু করার কথা নিশ্চিত করে। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে এ আন্তঃনগর ট্রেনটি চালু না করায় আবারও অবরোধ করেন স্থানীয়রা।
অবরোধ কর্মসূচীতে সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক এটিজে সিদ্দিকী কাকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দীন, সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তনগর ট্টেনের সমন্বয়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মামুন প্রমুখ।
পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম বলেন, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চালু করার দাবিতে পাটগ্রামে সারাদিন রেল ও সড়কপথ অবরোধ কর হয়। এতে চারটি ট্রেনের চলাচল পাটগ্রাম রেলস্টেশন পর্যন্ত বন্ধ করে রাখা হয়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনোকিছু জানায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ

আপডেট টাইম : ০৫:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫