অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে দুই ভাই

সোলায়মান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
জমির দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই ভাই। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনি পাড়া গ্রামের মৃত মোজাফফরের ছেলে সম্রাট (৪৫) ও তার ভাই মো. আদিল খান (৪২)। বর্তমানে তারা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ও তাদের বোন জানান, দলিল লেখক তানভীর হোসেন ওরফে তান্না ও তার লোকজন কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত তানভীর হোসেন তান্না, যিনি সলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রার্থী, বলেন, “তারা আমার উপর চড়াও হলে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে, এতে ওরা একটু ব্যথা পেয়েছে।”

নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার উম্মে ছালমা বলেন, “আমি বিষয়টি জেনে আপনাদের জানাচ্ছি।”

সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে নাগরপুর থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে দুই ভাই

আপডেট টাইম : ০৬:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫