পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও Logo শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ Logo বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৫০০ শিক্ষার্থী Logo এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবিরের ঘুষ বানিজ্য, নামে বেনামে সম্পদের পাহাড় Logo লালমনিরহাটের পাটগ্রামে বিরল প্রজাতির শকুন উদ্ধার Logo হাতীবান্ধায় সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন ক্যাম্পের যাত্রা শুরু

লালমনিরহাটে আওয়ামী লীগের পাতি নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদরের মোগলহাটের কর্ণপুরের আওয়ামী লীগের পাতি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্ণপুরের সরকারটারী মসজিদের সামনের সড়কে সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে একই দাবিতে চলতি বছরের ২৩ এপ্রিল লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে এলাকাবাসী একটি গণ পিটিশন দাখিল করেন।

শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে মোগলহাটের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সরকারটারি, রেল স্টেশন পাড়া, চওড়াটারি, মন্ডলটারি, গাড়িয়ালটারি, পূর্ব ব্যাপারীটারি, পশ্চিম ব্যাপারীটারী, খানটারি, মাঝাটারি ও কাটান দিঘি এলাকার প্রায় ১হাজার বিভিন্ন বয়সের নারী ও পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল মজনু, মোগলহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, মোগলহাটের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জোনাব আলী প্রমুখ।

এ সময় বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন আওয়ামী লীগের পাতি নেতা জাহাঙ্গীর আলম (৪০) তার মালিকানাধীন একই জমি এলাকার ৪/৫জনের কাছে বিক্রি করার কথা বলে জমির মূল্যের অধিকাংশ টাকা কৌশলে হাতিয়ে নিয়ে জমি রেজিষ্ট্রেশন করতে তাল বাহানা করে আসছেন। এমতাবস্থায় জমির মূল্য হিসেবে প্রদান করা টাকা ফেরত চাইলে মিথ্যা মামলা দিয়ে এমন কি বয়সী ও প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ চেষ্টা বা শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে মামলা দায়ের করার অভিযোগ রয়েছে। সদর থানার পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেলে মামলা রেকর্ড না করায় সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ও অপপ্রচার করে থাকেন। এমন অভিযোগসহ বিগত আওয়ামী লীগের শাসন আমলে দলের প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে নানান কৌশলে হয়রানি ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এলাকার লোকজনের।

Tag :
জনপ্রিয় সংবাদ

জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে আওয়ামী লীগের পাতি নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ০৯:৩২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫