পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

ট্রেনের দাবিতে সড়ক অবরোধ,৪০ কিলোমিটার থেকে যানবাহন বন্ধ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন’ চালুর দাবিতে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়কপথ অবরোধ অব্যাহত রয়েছে।
২৮ এপ্রিল সকাল থেকে পাটগ্রাম উপজেলার ‘’বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’’-এর ডাকে রেল ও সড়কপথ অনিদিষ্টকালের জন্য লাগাতার এ অবরোধ চলছে। অপরদিকে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার “বুড়িমারী- টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন কমিটি’’র ডাকেও অনিদিষ্টকালের রেল ও সড়কপথ অবরোধ অব্যাহত রয়েছে।
আগাম ঘোষণা দিয়ে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে গত ২১ এপ্রিল থেকে অষ্টম দিনের মত লাগাতার রেলপথ অবরোধ চলছে।
উভয় উপজেলার এ কর্মসূচিতে কয়েক হাজার অংশ নিয়ে রেললাইন এবং মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর-পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় থেকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকাসহ উভয় উপজেলার প্রায় ৪০ কিলোমিটার মহাসড়কে জুড়ে অবরোধ চলছে।
পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রামের সরকারি কলেজ মোড় সড়ক দখল নিয়ে বানানো হয়েছে অস্থায়ী মঞ্চ। অপরদিকে হাতীবান্ধায়-লালমনিরহাট মহাসড়কের হাতীবান্ধার মেডিকেল মোড় সড়ক অবরোধ করা হয়েছে। পাশাপাশি রেলপথ অবরোধও করা হয়েছে। মহাসড়কের অবরোধ করা উভয়স্থানে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বক্তাদের দাবি ‘’লালমনি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন’’ সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে চলাচল না করলে এ অবরোধ কর্মসূচী অব্যাহত থাকবে।
অবরোধের কারনে গত ২১ এপ্রিল থেকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে ৪ টি ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে লালমনিরহাট রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় বিভাগ। এতে জেলার সাথে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, গতবছরের ১২ মার্চ আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের দিনে সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে একদিন মাত্র চালানো হয়। এ ট্রেনটি এ রুটে চালু করতে একযুগে অন্তত ১০ বার প্রতিশ্রুতি দিয়ে চালু করে। উদ্বোধনের সময় রেলওয়ে কর্তৃপক্ষ ৬ মাসের মধ্যে এ আন্তনগর ট্রেনটি সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে চলাচলের প্রতিশ্রুতি দেয়। এ প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় গত বছরের আগস্ট হতে ট্রেন চালুর দাবিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয়রা অন্তত ১০ বার নানা আন্দোলন কর্মসূচীর ডাক দেয়। এ সময় লালমনিরহাট রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় বিভাগ ও রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় সদরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অন্তত ৫ বার দিন তারিখ উল্লেখ করে ট্রেনটি সরাসরি চালু করার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে রহস্যজনক কারণে চালু না করায় এবারে দুই উপজেলার বাস্তবায়ন কমিটির ব্যানারে লাগাতার অবরোধ কর্মসূচীতে নামে এখানকার বাসিন্দারা।
বর্তমানে লালমনিরহাট-ঢাকা রুটে চলছে এ ট্রেনটি। এতে বুড়িমারী থেকে এই ট্রেনের যাত্রীদের একটি শ্যাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট যেতে হয়। আন্তনগর ট্রেন ধরতে জেলার চার উপজেলার যাত্রীদের নানান হয়রানির মুখে পড়তে হয়।
হাতীবান্ধার “বুড়িমারী-টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন কমিটি’’র সমন্বয়ক শাহেদুজ্জামান কোয়েল জানান, বিগত দিন থেকে রেল কর্তৃপক্ষ আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দীর্ঘদিন আন্তনগর ট্রেন চালু করেন নি। বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চালু না করায় আন্দোলনে নেমেছি। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
পাটগ্রামে আন্দোলনের অন্যতম আয়োজক ও পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে। সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যতদিন পর্যন্ত চালু করা না হবে ততদিন অবরোধ চলবে।
বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এটিজে সিদ্দিকী কাকন বলেন, অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সফল না হওয়া পর্যন্ত আমরা জনসাধারণকে নিয়ে অবরোধ চালিয়ে যাবো।

জানা যায়, গত বছরের ১২ মার্চ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট-ঢাকা পথে চলাচল করছে। যদিও সেটি চলাচল করা কথা ছিল বুড়িমারী-ঢাকা রুটে। তবে ইঞ্জিন সংকটের কারণে আপাতত ওই রুটে ট্রেনটি চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রেল বিভাগ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

ট্রেনের দাবিতে সড়ক অবরোধ,৪০ কিলোমিটার থেকে যানবাহন বন্ধ

আপডেট টাইম : ১০:১৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫