পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

“আমার দেশ” প্রত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

সোলায়মান,নাগরপুর প্রতিনিধি:

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে আমার দেশ পাঠক ফোরাম-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ৭১ টেলিভিশনের মালিকের প্রত্যক্ষ মদদে আমার দেশ সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার এবং সংশ্লিষ্ট টেলিভিশনের সম্প্রচার বন্ধের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, “সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমান বারবার হয়রানির শিকার হয়েছেন, এমনকি দেশত্যাগে বাধ্য করা হয়েছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।”

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

“আমার দেশ” প্রত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫