পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গ্রামপুলিশকে মাদকের মামলা দিয়ে ফাসানোর অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি:::লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর খারুভাজ গ্রামে ছাগল ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলা-মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল পাশের জমির ধান খেয়ে ফেলে প্রতিবেশীর বাদশা মিয়ার ছাগল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ছাগলটি ধরে অন্যের বাড়িতে বেঁধে রাখে। ছাগলের মালিক ধান চাষীকে ছাগল দিয়ে দেওয়ার প্রস্তাব দিলে পআরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

ঘটনার মীমাংসার জন্য যখন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছাগলের অপর এক মালিক (যিনি পেশায় ইজিবাইক চালক) আদিতমারী বাজারে যাত্রী নিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। তাকে বেধড়ক মারধর করা হয়।

ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে থাকা ছাগলের মালিক বাদশা মিয়া পেশায় গ্রাম পুলিশ। অভিযোগ উঠেছে, তাকে চাকরি থেকে সরানোর জন্য প্রতিপক্ষ কৌশলে নানা মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলা করেছে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আজ মিলন বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, বাদশা মিয়ার উপর উদ্দেশ্যমূলকভাবে একাধিক অভিযোগ আনা হয়েছে, যা হয়রানিমূলক। তারা দ্রুত বাদশা মিয়ার গ্রাম পুলিশ পদে পুনর্বহালের দাবি জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গ্রামপুলিশকে মাদকের মামলা দিয়ে ফাসানোর অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ০২:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫