পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লালমনিরহাটে সাংবাদিক ফারুক সূর্যকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটে সাংবাদিক ফারুক আহমেদ সূর্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা এবং ভিত্তিহীন মন্তব্য করে তাকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। ফেসবুকে দুই ব্যক্তি তার ছবি ও নাম ব্যবহার করে তাকে অপমানিত করার চেষ্টা করেন এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ।

শনিবার (৩ মে) সাংবাদিক সূর্য এই বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন আদিতমারী উপজেলার পলাশী এলাকার মো. আতাউর রহমান সাজু (৩০) এবং সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের ছেলে রোকন (৩২)।
অভিযোগে জানা যায়, ২ মে শুক্রবার রাতে ‘জাতীয়তাবাদী যুবদল’ ও md rokon ফেসবুক আইডি থেকে ফারুক আহমেদ সূর্যের ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা পোস্ট করা হয়। সাংবাদিক সূর্য এই পোস্টটি দেখতে পেয়ে অভিযুক্তদের কল করে পোস্ট ডিলিট করার অনুরোধ করেন, কিন্তু তারা তা অস্বীকার করে এবং তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে শাসিয়ে দেয়।

সাংবাদিক সূর্য বলেন, “তারা আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং নানা কথার মাধ্যমে আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সদর থানার ওসি তদন্ত বাদল কুমার অভিযোগের প্রাপ্তি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লালমনিরহাটে সাংবাদিক ফারুক সূর্যকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

আপডেট টাইম : ০৩:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫