পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন দেশে নির্মিত টার্নটেবিলের উদ্ভাবক রেল প্রকৌশলী বাবু

খাইরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:::লালমনিরহাট রেলওয়ে বিভাগের প্রকৌশলী তাসরুজ্জামান বাবু এবার ‘সিলভার স্টেভি অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করতে যাচ্ছেন। ট্রেনের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য তিনি তৈরি করেছেন স্বয়ংক্রিয় টার্নটেবিল—যেটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং লালমনিরহাট বিভাগীয় রেলস্টেশন থেকে আধা কিলোমিটার দূরে সিক লাইন এলাকায় ৯ শতক জমির ওপর স্থাপন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্টেভি অ্যাওয়ার্ড ইনকরপোরেশন ১৭ এপ্রিল বাবুকে ‘মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করে। দক্ষিণ কোরিয়ার সিউলে আগামী ১৩ মে এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। স্টেভি অ্যাওয়ার্ডের বিচারকরা বাবুর উদ্ভাবিত টার্নটেবিলটিকে দক্ষিণ এশিয়ার ‘প্রথম স্বয়ংক্রিয় রেল টার্নটেবিল’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এর আগেও তিনি ২০২৪ সালে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রেষ্ঠ উদ্ভাবকের স্বীকৃতি এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউএনআইডিও’র স্বীকৃতি অর্জন করেন। তাসরুজ্জামান বাবু ২০২২ সালের ১২ সেপ্টেম্বর থেকে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একাধিক কার্যকর উদ্ভাবন করেছেন, যার মধ্যে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই টার্নটেবিলটি বিশেষভাবে উল্লেখযোগ্য। উল্লেখ্য, দেশের অন্যান্য টার্নটেবিল ব্রিটিশ আমলে নির্মিত এবং বিদেশ থেকে আমদানি করা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন দেশে নির্মিত টার্নটেবিলের উদ্ভাবক রেল প্রকৌশলী বাবু

আপডেট টাইম : ০২:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫