পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পাটগ্রামে সুপারি গাছ থেকে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলারধীন জোংড়া ইউনিয়নে রাতে সুপারি গাছ থেকে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকায় এরশাদ হোসেন সেবুর একটি সুপারি গাছের বাগান রয়েছে। রোববার (১১ মে) সকাল ৯ টার দিকে এ বাগানের একটি পুরাতন সুপারি গাছ ভেঙ্গে পড়ে থাকা ও পাশে মৃত অবস্থায় ওই এলাকার আবেদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ভুট্টা ক্ষেতে কাজ করতে আসা শ্রমিকরা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবেদ আলী ওই এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে।
জনতার বাজারের স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আবেদ আলী দীর্ঘদিন থেকে এ এলাকায় চুরি করতো। একাধিকবার তাকে ধরে বিচার করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় পড়ে গিয়ে আঘাত পেয়ে মারা গেছেন।’
আবেদ আলীর স্ত্রী মমেনা বেগম (৪৮) বলেন, ‘আমার স্বামী কাজকামাই করে সংসার চালায়। রাতে মোবাইলে ওয়াজ শুনে তিনটার সময় ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে শুনি সুপারির গাছ থেকে পড়ে নাকি মারা গেছেন। কিভাবে কি হয়েছে সঠিক বলতে পারিনা।’
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সুপারি গাছে উঠে সুপারি পাড়ানোর সময় পড়ে মারা গেছেন। গাছটি পুরাতন আর মাঝখানে নষ্ট হওয়ার মত ছিলো। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের আজই (রোববার) বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পাটগ্রামে সুপারি গাছ থেকে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট টাইম : ১০:৪২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫