অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, মাঠে নামতে বাধ্য করবেন না।

নিজস্ব সংবাদদাতা

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভোটের জন্য ১৬ বছর আন্দোলন সংগ্রাম করলাম। শেখ হাসিনাকে বিতাড়িত করলাম আর এখন উপদেষ্টাদের কেউ কেউ পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে।

বুধবার (২১ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা অডিটোরিয়ামে বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা তো ভোট বিহীন ক্ষমতায় ছিল আপনারাও যদি ভোট বিহীন ক্ষমতায় থাকতে চান তাহলে শেখ হাসিনা ও আপনাদের মধ্যে পার্থক্য কি? 

সাবেক উপমন্ত্রী দুলু প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আপনি বিশ্ব বরেণ্য ব্যক্তি। আপনার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা বিশ্বাস করি আপনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিবেন। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দ্লু এনসিপি’কে উদ্দেশ্য করে বলেন, কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। দেশে ছাত্র জনতার আন্দোলন হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। 

পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধান এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট ১ হাতীবান্ধা-পাটগ্রাম আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম, রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। 

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, মাঠে নামতে বাধ্য করবেন না।

আপডেট টাইম : ০৬:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫